অবশেষে সরকারি স্কুলে ভর্তির আবেদন ২০২৭ কবে শুরু হবে সেই তারিখ ঘোষণা

BD Edu Tech World | Muhim Educare · Nov 18, 2026, 8:48 PM (Dhaka)

সরকারি স্কুলে ভর্তির আবেদন কবে শুরু হবে এই বিষয়টা নিয়ে লক্ষ লক্ষ অভিভাবক উৎকণ্ঠে আছেন, অবশেষে জানা গেল কবে শুরু হবে সরকারি স্কুলে ভর্তির আবেদন।

সর্বশেষ হালনাগাদ · Nov 18, 2026, 8:51 PM (Dhaka)

দেশের সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি আবেদন আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। যা চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রথম শ্রেণির শিক্ষার্থীদের লটারি ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।স্কুলে ভর্তির সামগ্রিক বিষয় নিয়ে একটি খসড়া বিজ্ঞপ্তি তৈরি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বিজ্ঞপ্তটি শিগগিরই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রকাশিত হতে যাওয়া বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশের সরকারি (সকল) বিদ্যালয়ের ২০২৭ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে ১ম শ্রেণিতে এবং ২য় থেকে ৯ম শ্রেণিতে লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।

এতে বলা হয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এরিয়া নিয়ে প্রতিটি প্রতিষ্ঠান সংলগ্ন সর্বোচ্চ ৩টি প্রশাসনিক (পুলিশ) থানাকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাচমেন্ট এরিয়া হিসেবে গণ্য হবে।

তথ্য আপলোডের ক্ষেত্রে বলা হয়েছে, সারা দেশের সরকারি (সকল) বিদ্যালয়ের ২০২৭ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে ১ম শ্রেণিতে এবং ২য় থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া লিখিত পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রতিষ্ঠানের তথ্য আগামী ২০ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য সফটওয়্যারে আপলোড করতে হবে।

মাউশি জানিয়েছে, সারা দেশের সরকারি (সকল) বিদ্যালয়ের ২০২৭ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে ১ম শ্রেণিতে এবং ২য় থেকে ৯ম শ্রেণির ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনে আবেদনের সময়সীমা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে।

প্রকাশিত হতে যাওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদনকারী ১ম শ্রেণির শিক্ষার্থীদের ডিজিটাল প্রক্রিয়ায় অনলাইন লটারি আগামী ১৫ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে